ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় তাদের ধাওয়া দিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিন দিক থেকে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করেছি। এরপর তারা হঠাৎ আমাদের ওপর আক্রমণ করে। তখন আমরাও তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেই।’

এর আগে, তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদফতরে অধীনে নেওয়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে কলেজের কার্যক্রম বন্ধ এবং শিক্ষার্থীদের অন্য জায়গায় শিক্ষাদানের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯