ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভোটে হেরে যাবার ভয়ে বিএনপি উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে- কাদের

রাজনীতি |

(৩ বছর আগে) ১০ অক্টোবর ২০২২, সোমবার, ৮:২৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন  ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। 
তিনি ০৯ অক্টোবর রবিবার তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে এসব বলেন।

শেখ হাসিনা সরকার নাকি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিএনপি মহাসচিবের  এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়ে বলেন পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল,গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে,ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট,সমুদ্র বিজয়,সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান - এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?
ওবায়দুল কাদের বলেন আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি,ক্ষতি হয়েছে বিএনপির। 
শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯