ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুমকিতে বাবা-ছেলেকে কুপিয়ে আহত

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ৯:৫২ অপরাহ্ন

banglahour

জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দুমকিতে বাবা ও ছেলেকে দেশীয় গাছকাটা দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার বিকাল ৩টার দিকে দুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল জলিল (৫০) ও তার ছেলে শফিকুল ইসলাম ইমরান (২৩) বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম ইমরান অভিযোগ করেন, বাড়ির ওপর দিয়ে টমটমে লাকড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী হান্নান মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমিজমার বিরোধ থাকায় তার আপন ফুফাতো বোন আসমা আক্তার তাকে মারার জন্য হান্নান মিয়াকে নির্দেশ দেয়। অপর দিকে আসমা আক্তারের বাবা তৌহিদ জোমাদ্দার দেশীয় গাছকাটা দা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে এবং আসমা বেগম ও আসমার ছোট বোন কলি আক্তার তার বাবা আবদুল জলিলকে শাবল দিয়ে পিটিয়ে বাম চোখে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, তার ফুপুর পাওনা জমি সব বিক্রি করে দিয়েছেন। কিন্তু তার মেয়ের জামাই আঙ্গারিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ইসলাম চান মিয়া আওয়ামী ক্ষমতা খাটিয়ে ২০২৩ সালে জবর দখল করে তাদের জমিতে ঘর তোলেন। মূলত এ থেকেই বিরোধের শুরু।

অভিযুক্ত তৌহিদ জোমাদ্দার ও তার মেয়ে আসমা আক্তার সাংবাদিকদের বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।

দুমকি থানার ওসি জাকির হোসেন যুগান্তরকে বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম