ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে- শিল্প প্রতিমন্ত্রী

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৯ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, দেশের স্বাধীনতাসহ কল্যাণকর সব‌ই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে বলেই আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ শুক্রবার ২০ জানুয়ারি সকালে রাজধানীর মিরপুর ৬০ ফুট রোড এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অন্নহীনে অন্ন দান আর বস্ত্রহীনে বস্ত্র দান মহৎ কাজ উল্লেখ করে কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের প্রতিটি ওয়ার্ডেই সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম‌ও অব্যাহত রয়েছে।

কামাল আহমেদ মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যার মতোই মানুষকে ভালবেসে প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

প্রধান অতিথির বক্তৃতা শেষে শিল্প প্রতিমন্ত্রী ১৩ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিজের পক্ষ থেকে ১০ কেজি চাউল এবং ৩ কেজি আলু সম্বলিত একটি করে প্যাকেট বিতরণের পরপর‌ই শীতবস্ত্র‌ও বিতরণ করেন।

১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শামসু'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন বক্তৃতা করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯