ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লম্বা ছুটিকে কেন্দ্র করে যাত্রীদের চলাচলে বৈচিত্র্য

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:০৪ অপরাহ্ন

banglahour

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শুরু হওয়ায় ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন সাধারণ মানুষ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে সকাল থেকেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। কেউ আবার প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছে রাজধানীতে।


বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে।

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। সরকার প্রথমে ৫ দিনের ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়

লম্বা ছুটিকে কেন্দ্র করে যাত্রীদের চলাচলে বৈচিত্র্য দেখা যাচ্ছে। কেউ স্বাচ্ছন্দ্যে বাড়ির পথে রওনা দিচ্ছেন, কেউ পরিবারসহ ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন, আর কেউবা আগেভাগে ফিরছেন রাজধানীতে। কেউ আবার ভোগান্তি এড়াতে এবং জরুরি কাজের তাগিদেই ফিরছেন ঢাকায়। ফলে ঢাকা ছাড়ার প্রবাহ যেমন অব্যাহত, তেমনি ফিরতি যাত্রাও শুরু হয়ে গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম