ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যশোরে বাসচাপায় বাবা-মেয়ের মৃত্যু, আহত তিন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৫ অপরাহ্ন

banglahour

যশোর, ৪ এপ্রিল ২০২৫: যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন (৩৫) ও তার মেয়ে ঐশী (১০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। আহত পথচারী ওসমান আলী যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবু শেখের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশের এসআই ইউসুফ শেখ জানান, যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রুবেলের মেয়ে ঐশী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেনও মৃত্যুবরণ করেন।

আহত জেসমিন ও তায়েবাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রুবেল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে এবং অভিযুক্ত বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯