ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৮দিন ছুটির পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:২৪ পূর্বাহ্ন

banglahour

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন বন্ধ ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। অবশেষে শনিবার থেকে স্থলবন্দরটি দিয়ে ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও যানবাহন চালকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. আব্দুস সাত্তার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯