ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার বটিয়াঘাটায় গুলিবিদ্ধ এক ব্যক্তি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন

banglahour


গতকার গভীর রাতে  খুলনার বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় মোঃ সোহেল শেখ (৩৪) কে  দুষ্কৃতিকারীরা পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ডান হাত ও পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন।


ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সোহেল শেখকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তার পিতা—মোঃ গনি শেখ। খুলনার বটিয়াঘাটা বড়কড়িয়া গ্রামে বাড়ী।
ঘটনার সংবাদ পেয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।


এ ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম