বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'ভালোবাসার রঙ' চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক ঘটে তাঁর।
চিত্রনায়িকা মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা।
ঢাকার উত্তরা হাই স্কুল এবং ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেন চিত্রনায়িকা মাহি। এরপর ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি।
মাহি অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে, 'পোড়ামন', 'অগ্নি', 'অগ্নি ২', 'দেশা: দ্য লিডার', 'রোমিও বনাম জুলিয়েট' এবং 'ঢাকা অ্যাটাক'।
অভিনয়ে অসামান্য অবদানের জন্য মাহি ৪ বার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' (সেরা অভিনেত্রী) লাভ করেন এবং 'বাচসাস পুরস্কার'-সহ বেশ কিছু সম্মাননা লাভ করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
