ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসরাইলে হামাসের বড় রকেট হামলা: আশকেলনে আঘাত, ইসরাইলের পাল্টা অভিযানের নির্দেশ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:৩৫ অপরাহ্ন

banglahour

গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। রোববার (৬ এপ্রিল) রাতে দক্ষিণ ইসরাইলের দিকে সংগঠনটি ১০টি রকেট নিক্ষেপ করে। টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলা ইসরাইলি শহর আশকেলনে আঘাত হানে এবং এতে একজন আহত হন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেটগুলোর মধ্যে পাঁচটি সফলভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। বাকি রকেটগুলোর অন্তত একটি আশকেলন শহরের একটি আবাসিক ভবনের পাশে বিস্ফোরিত হয়, যার ফলে শহরের কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলায় ৩০ বছর বয়সি এক ব্যক্তি রকেটের ধ্বংসাবশেষে আহত হন এবং তাকে বারজিলাই হাসপাতালে নেওয়া হয়। আরও দুজন মানুষ বাঙ্কারের দিকে দৌড়ানোর সময় আঘাত পান। কয়েকজন আতঙ্কে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রকেট আশকেলনের একটি বহুতল ভবনের সামনে বিস্ফোরিত হয়। এই রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস।

ইসরাইল এই হামলার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী ইউয়াভ গালান্টকে ফোন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার কঠোর জবাব দিতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী অফিস থেকে জানানো হয়, নেতানিয়াহু গাজায় হামাসের বিরুদ্ধে আরও তীব্র সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন।

পরে প্রতিরক্ষামন্ত্রী গালান্ট জানান, তিনি আইডিএফকে চলমান অভিযান চালিয়ে যেতে এবং তা আরও সম্প্রসারিত করতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মার্চ মাসে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের আলোচনা ভেঙে পড়ার পর এটি হামাসের সবচেয়ে বড় হামলা। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং দুই পক্ষের মধ্যে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯