ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ১:৫৯ অপরাহ্ন

banglahour

 

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে চাঁদপুর থেকে আগত ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় শিহাব নদীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯