ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আফ্রিকান ইউনিয়নের বৈঠক থেকে বহিষ্কার ইসরাইলি রাষ্ট্রদূত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:১৯ পূর্বাহ্ন

banglahour

আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক বৈঠক থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে। ইথিওপিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত আব্রাহাম নেগুইসেকে সোমবার আদ্দিস আবাবার আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তরের ম্যান্ডেলা হলে অনুষ্ঠিত বৈঠক থেকে বহিষ্কার করা হয়।  রুয়ান্ডার গণহত্যা নিয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায় তার অংশগ্রহণে একাধিক আফ্রিকান দেশ আপত্তি জানালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সভায় কূটনৈতিক সূত্রগুলো বলেছে যে, ইসরাইলি রাষ্ট্রদূতের উপস্থিতি ‘অপ্রত্যাশিত’ ছিল এবং তার উপস্থিতির বিরুদ্ধে একাধিক দেশের প্রতিনিধিরা কড়া আপত্তি জানান। পরিস্থিতি এমন হয় যে, বৈঠক স্থগিত রাখতে হয় যতক্ষণ না তিনি হল ত্যাগ করেন।

ঘটনার পর আফ্রিকান ইউনিয়ন এই ব্যাপারে তদন্ত শুরু করেছে— কে বা কারা তাকে আমন্ত্রণ জানিয়েছিল তা জানার জন্য।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯