ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭ বছর পর পিবিআই উদঘাটন করল মেয়ের খুনী বাবা!

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: ২০১৫ সালে নিজ হাতে মেয়েকে খুন করে তার স্বামীর বিরুদ্ধে অপহরণের মামলা করে বার বার নারাজী এবং পরে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করে পিবিআই ঢাকা জেলার জালে ধরা পড়লো বাবা আঃ কুদ্দুছ খাঁ (৫৮)। 

আজ রবিবার (২২ জানুয়ারী) দুপুরে পিবিআই হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। তিনি জানান, গ্রেপ্তার কুদ্দুছ খা তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে। খুনী বাবার বাড়ি টাঙ্গাইলে, খুন করেছে জয়পুরহাটে এবং ধরা পড়েছে ঢাকা জেলা পিবিআই এর তদন্তাধীন মামলায়। 

গত শুক্রবার (২০ জানুয়ারী) তারিখে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার জবানবন্দীতে লোমহর্ষক, বর্বরোচিত হত্যাকান্ডের বিবরণ তুলে ধরে আঃ কুদ্দুছ খাঁ। শীঘ্রই তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে বলে জানায় পিবিআই।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম