ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:১২ অপরাহ্ন

banglahour

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। সকাল ১০টায় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুই সদস্য।

অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।

এর আগে, গত বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠক শেষে উভয় পক্ষের বক্তব্যে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতের রাজনৈতিক অচলাবস্থা এড়াতে এই ধরনের সংলাপ কার্যকর ভূমিকা রাখবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম