নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর: জাতিসংঘের সদর দপ্তরে সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজন ছিল এ ধারাবাহিক অনুষ্ঠানের ১১তম আসর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ড. খলিলুর রহমান, তিমুর-লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা এবং ব্রাজিলের সামাজিক উন্নয়ন ও সহায়তা, পরিবার এবং ক্ষুধা মোকাবিলা বিষয়ক মন্ত্রী ওয়েলিংটন ডায়াস। তারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঞ্চ ভাগ করে সামাজিক ব্যবসা, যুবশক্তির বিকাশ এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়ন অর্জনে সামাজিক ব্যবসার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
