ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমানবন্দরে স্বর্ণ চুরির মামলা অনুসন্ধান করবে দুদক

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:২৬ অপরাহ্ন

banglahour

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার (২২ এপ্রিল) পিবিআই থেকে মামলাটি দুদকে হস্তান্তর করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা করে। থানা পুলিশ, ডিবির পর মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলাটি এখন অনুসন্ধান করবে দুদক।

এর আগে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ দশিমক ৫১ কেজির বেশি সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে। ঢাকা শুল্ক বিভাগের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯