ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রুহুল কবির রিজভীর পদত্যাগের খবর ভুয়া, বলছে অনুসন্ধান

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ২:১১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগ করেছেন— এমন তথ্য ২৪ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও, তা একেবারেই মিথ্যা বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার টিম।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, একটি ব্লগস্পটের ফেক ওয়েবসাইটে রুহুল কবির রিজভীর পদত্যাগের ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। সেখানে গোপন সূত্রের দাবি করা হলেও, প্রতিবেদনের শেষাংশেই তথ্যটিকে গুজব বলে উল্লেখ করা হয়।

কি-ওয়ার্ড সার্চ করে প্রামাণ্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পদত্যাগের খবরের সত্যতা পাওয়া যায়নি। বরং, ২৪ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী নিজেই দেশের জবাবদিহি সংকট নিয়ে বক্তব্য রেখেছেন, যা ইত্তেফাকসহ অন্যান্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও ওইদিন তার সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করা হয়।

তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, রুহুল কবির রিজভী এখনও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদেই আছেন এবং তার পদত্যাগের দাবি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।

সংক্ষেপে:
রুহুল কবির রিজভীর পদত্যাগের প্রচারিত খবর গুজব; তিনি এখনও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯