ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ নৌবাহিনীর নতুন সংযোজন এল‌সি‌টি-১০৪ জাহাজটির শুভ লঞ্চিং সম্পন্ন হয়েছে

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour


বাংলাদেশ নৌবাহিনীর নতুন সংযোজন এল‌সি‌টি-১০৪ জাহাজটির শুভ লঞ্চিং সম্পন্ন হয়েছে।


​আজ শনিবার খুলনা শিপইয়ার্ড লিমিটেডে সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এড‌মিরাল মোঃ মাকসুদুল আলম আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে এই ল‌্যা‌ন্ডিং ক্রাফট ট‌্যাংকটির লঞ্চিং সম্পাদন করেন।
নির্মানাধীন প্রতিটি জাহাজে ৩৫০ জন ট্রুপস, ৩টি ট্যাংক অথবা ১১৮টি সামরিক যানবাহন বহনে সক্ষম।এটি কানাডিয়ান ডিজাইনে বিশেষায়িত স্টিল দিয়ে নির্মিত এবং এতে শক্তিশালী ক্যাটারপিলার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।


বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন ৩টি ল‌্যা‌ন্ডিং ক্রাফট ট‌্যাংকের মধ্যে এটি তৃতীয় জাহাজ। ​অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান উল্লেখ করেন, সামুদ্রিক নিরাপত্তা ও সেবামূলক কাজে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা নিয়োজিত এবং একে আরও আধুনিক করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এড‌মিরাল মোঃ আঃ ল‌তিফসহ নৌবাহিনী ও শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম