ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ ও আহত ১৬

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক বৈঠকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার স্থানীয় সময় দুপুরের পর প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে শান্তি কমিটির এক বৈঠকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইরানী বার্তা সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ ওয়াজিরিস্তানের পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, পেশোয়ার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, ‘বৈঠক চলাকালীন বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়েছে’।

তবে এখনো পর্যন্ত এ হামলার পেছনে কে বা কারা দায়ী, সে বিষয়ে কিছুই জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

উসমান ওয়াজির বলেন, এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম