ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আশুলিয়ায় মরদেহ আগুন দিয়ে পোড়ানোর ঘটনার নতুন ভিডিও

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে ওই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

সোমবার তিনি সাংবাদিকদের একথা বলেন।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিনে গত বছরের পাঁচই আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন বলে পরে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেক জনের সহায়তায় একটি ভ্যানে একজন যুবকের মরদেহ তুলতে দেখা যায়।

এবার ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করলেন তদন্তকারী কর্মকর্তারা।

তদন্ত সংস্থা জানায়, তখনও একজন জীবিত ছিলেন। আগুনেই তাকে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ।

এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র।

অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯