ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফেসবুকে ভাইরাল 'রাগ করলা' এর নেপথ্য কারন

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক।

(১ সপ্তাহ আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:৩৫ অপরাহ্ন

banglahour

সম্প্রতি নেটিজেনরা মজেছেন নতুন ট্রেন্ডিং ডায়লগে। ফেসবুক খুললেই ক্যাপশন, কমেন্ট সবজায়গায় একটি কথা, ‘রাগ করলা?’ কিন্তু এই ভাইরাল ডায়ালগ ‘রাগ করলা’ কিভাবে আসলো ? কেনই বা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এটা। সেই সব কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।

শুরুটা হয়েছে মূলত এক গণকের ফেসবুক আইডি থেকে হাত দেখে ভবিষ্যৎ বলে দেওয়া থেকে।

রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখে তার ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন কাধে ঝোলা নেওয়া এক গণক। সেখানে কথার মাঝেমাঝেই ওই গণককে বলতে শোনা যায় ‘রাগ করলা ?’

মুলত গণকের এভাবে কথা বলা নিয়ে হাস্যরসে মজেছেন নেটিজেনরা। সেই সাথে যুক্ত হয়েছে সমসাময়িক নানান পরিস্থিতি।

কেউ নিজের বসের সঙ্গে মেলাচ্ছেন গণকটিকে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাঝে খুঁজে পাচ্ছেন গণকের প্রতিচ্ছবি। তাতে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এই কন্টেন্টটি।

নেটিজেনদের অনেকের প্রশ্ন, কেন গনকের মুখ থেকে এলো এই কথা। ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই গনক নাকি অন্য কেউ।

আসলে তিনি কোনো গনক নন, তিনি হচ্ছেন একজন  পেশাদার অভিনেতা।

খোঁজ নিয়ে জানা যায়, এই ব্যক্তির নাম ঈমান আলী। যিনি গনকের ছদ্মবেশে ক্যামেরার সামনে এসেছেন। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছেন। সেই থেকে গাজীপুরেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন।

ছোটোবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। একটা সময় এসে সেই শখটাই রূপ নেয় তার পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে তিনি সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন।

সম্প্রতি এমনই একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য গনকের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় কথা বলা, রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ার হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় অনেকেই ঈমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯