ঝিনাইদহের কালীগঞ্জে প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে।
রোববার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা তিনটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।
সরেজমিনে দেখা যায়, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরোনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গাছগুলো কেটে নিয়ে গেছেন। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আমরা যখন এই স্কুলে পড়েছি, তখন এই গাছগুলো আমরাই লাগিয়েছিলাম। এলাকাবাসী এগুলো স্কুলের গাছ বলেই জানত। শুক্রবার রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যান। এটা সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
