ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোমতা থেকে আদর্শ সদর উপজেলার সৈয়দপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (০১ মে) শেষ রাতের দিকে চান্দিনার নূরিতলা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান উল্টে সড়কের উপর পড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ রেকার এনে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে কিছু চালক উল্টো পথে গাড়ি চালাতে থাকেন, এতে যানজট তীব্র আকার ধারণ করে।
এ রিপোর্ট করা পর্যন্ত সকাল ৯টা ২০ পর্যন্ত ধীরগতিতে চলছিল যানবাহন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
