ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন অধিদপ্তর আসছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে

অন্যান্য | মতামত ডেস্ক

(১ বছর আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১০:২৯ অপরাহ্ন

banglahour

প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত হতে যাচ্ছে একটি নতুন অধিদপ্তর। বিদ্যমান বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে রূপান্তর করে এটি গঠনের প্রস্তাব করা হয়েছে। নতুন অধিদপ্তরের নাম হতে পারে— প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, এই অধিদপ্তর প্রাথমিক শিক্ষার মান নিয়মিতভাবে পরিবীক্ষণ করবে, মূল্যায়ন ও গবেষণা চালাবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। এছাড়া, ডাটাবেজ তৈরি, তথ্য সংরক্ষণ ও শিক্ষাবিষয়ক তথ্য প্রচারের কাজও করবে এই সংস্থা।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান জানান, "প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং একটি কমিটিও গঠিত হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।"

জানা গেছে, চলতি বছরের ১৯ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউনিটটির দাপ্তরিক অবস্থান নির্ধারণ নিয়ে একটি সভা হয়। এতে সভাপতিত্ব করেন সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

নতুন এই উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম