ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণামূলক ভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ০৫ জন’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
প্রতারক চক্রের ৫জন হল: মোঃ সোহেল রানা মিলন (৩৭), মোঃ ময়নুল ইসলাম মিঠু (২৮), মোঃ হাফিজার রহমান (৪০), মোঃ ইব্রাহিম (২৩) ও মোঃ আল আমিন (২৩)।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাজধানীর মিরপুর এলাকাক থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবদে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা প্রতারণা মূলক ভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, গ্রেফতারকালে তাদের কাছে ভুয়া নিয়োগপত্র, ফাঁকা চেকসহ জালিয়াতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী পাওয়া যায়।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ও ভবিষ্যতে সব প্রতারক চক্রের বিরুদ্ধে জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-৪।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
