ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ, আঞ্চলিক শান্তিতে চীনের সহায়তার বার্তা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১২:৫০ অপরাহ্ন

banglahour

বেইজিং/নয়াদিল্লি, ১১ মে —
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। শনিবারের এই আলোচনার বিবরণ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের পহেলগামে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় ভারত ‘কঠোর সন্ত্রাসবিরোধী পদক্ষেপ’ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দোভাল। তিনি আরও বলেন, “যুদ্ধ ভারতের পছন্দ নয় এবং এটি কোনো পক্ষের স্বার্থেও নয়।”

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং বর্তমান বৈশ্বিক অস্থিরতায় এশিয়ায় শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তান উভয়েই চীনের প্রতিবেশী এবং তাদের মধ্যে স্থায়ী শান্তি চায় চীন। ভারত যুদ্ধ চায় না — এই অবস্থানকে আমরা সম্মান জানাই।”

চীন আশা প্রকাশ করেছে, আঞ্চলিক এবং বৈশ্বিক স্বার্থে ভারত ও পাকিস্তান সংলাপের মাধ্যমে উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম