ভৈরবে কালিপুরে আলী হোসেন, ওসমান মিয়া ও মোঃ হায়দারের ৫৪ শতাংশ জমি তার চাচাতো ভাই খালেক মিয়া ও তার পুত্র জাকির হোসেন গংরা জোর পৃুর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী আলী হোসেন ও তার পরিবার। আজ রোববার দুপুরে ভৈরবে একটি বে- সরকারি অফিসে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে ভোক্তভোগী আলী হোসেন, ওসমান মিয়া ও মোঃ হায়দার মিয়া অভিযোগে জানান, তাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওনা ৫৪ শতাংশ জমি তার চাচাতো ভাই খালেক মিয়া ও তার পুত্র জাকির হোসেন গংরা জোর পৃুর্বক দখল করে নিয়েছে । শুধু দখলই নয় জমি ফিরে পেতে একাধিক বার গ্রামে শালিসী বৈঠক ও করা হয়েছে। কিন্তু তারা সালিসি বৈঠক মানেনা। তাছাড়া তারা আমাদের মারধোর করে হুমকি - ধামকি দিচ্ছে । প্রশাসনের কাছে তাদের দাবী তদন্ত করে প্রশাসন যেন তাদের জমি উদ্ধার করে দেয় । সংবাদ সম্মেলনে ভোক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।
৩০ আগষ্ট, এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
