ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিশু ধর্ষণ: যুবকের যাবজ্জীবন, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ২:১৩ অপরাহ্ন

banglahour

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।

 ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত সজীব ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

সজীব বরিশালের কাজিরহাট উপজেলার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ভাড়া বাসায় থাকতেন।

ভিকটিম শিশুটির বাসাও ওই এলাকায়। তার বাবা পেশায় রিকশা চালক, মা গৃহকর্মী।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৫ মে মেয়েটির বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মাও কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সজীব মেয়েটি এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে।

২০২০ সালের ৫ মে মেয়েটির বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মাও কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সজীব মেয়েটি এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটি কান্নাকাটি করলে তাদের দুজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানায়। ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।

পরে তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ সজীবকে গ্রেফতার করে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ওই বছরের ২৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই সঞ্জয় মালো। এরপর সজীবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলার বিচার চলাকালে সাত জনের সাক্ষ্য শোনে আদালত। যুক্তিতর্ক শুনানি শেষে রোববার সজীবকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম