ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষে নিহত ২, আহত ১৯

বিশ্ব | নিউ ইয়র্ক

(১ বছর আগে) ১৮ মে ২০২৫, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

banglahour

নিউ ইয়র্ক সিটির ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ পালতোলা জাহাজের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়, যখন "কুয়াউথেমক" নামের জাহাজটি সৌজন্যমূলক সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছিল।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেন, “সংঘর্ষের আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা খায়।”

মার্কিন কর্মকর্তাদের মতে, জাহাজটিতে মোট ২৭৭ জন যাত্রী ছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজটির উঁচু মাস্তুল ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর সঙ্গে প্রচণ্ড গতিতে সংঘর্ষ করে।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দিতে শুরু করেন এবং জাহাজে থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি যৌথ তদন্ত শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯