ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ: নিহত ৫, শিশুদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলার নিন্দা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৩:৫৪ অপরাহ্ন

banglahour

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন, যাদের মধ্যে রয়েছে তিন শিশু। বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে এ বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ অভিযোগ আইএসপিআরের
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে দাবি করেছে, ভারত এই হামলার পেছনে রয়েছে। এতে বলা হয়, ভারতের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী নকশা এবং তাদের এজেন্টদের মাধ্যমেই নিরীহ শিশুদের বহনকারী একটি স্কুলবাসকে লক্ষ্য করে এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলা চালানো হয়েছে। আইএসপিআর আরও বলেছে, বুনিয়ানুম মারসুস অভিযানে ব্যর্থ হয়ে ভারত এখন সন্ত্রাসকেই রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে।

“মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন”
আইএসপিআর-এর ভাষ্য, “শিশু ও নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়ে দেশজুড়ে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টা হচ্ছে। এটি মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন।” তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর বিচার এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মুখোশ উন্মোচনের প্রতিশ্রুতি দেয়।

প্রধানমন্ত্রীর শোক ও প্রতিশ্রুতি
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনাকে ‘বিভৎস ও অমানবিক’ আখ্যা দিয়ে বলেন, “নিরীহ শিশু ও শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।” তিনি আহতদের উন্নত চিকিৎসা এবং শহিদ শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

“হামলাকারীরা মানুষ না, জানোয়ার”— স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই হামলাকে ‘নিন্দনীয় ষড়যন্ত্র’ উল্লেখ করে বলেন, “যারা এই ঘৃণ্য কাজ করেছে, তারা মানুষ নয়— জানোয়ার।” তিনি বলেন, “এই হামলা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে।”

তদন্ত চলছে
খুজদারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আহতদের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরো এলাকাজুড়ে তল্লাশি ও তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এই হামলার পর বেলুচিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯