ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতীয় সীমান্ত দিয়ে গরু প্রবেশের শঙ্কায় খামারিরা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

banglahour

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কোরবানির পশুর হাট। তবে সীমান্তবর্তী উপজেলা হওয়াতে ভারতীয় সীমান্ত দিয়ে গরু প্রবেশের শঙ্কায় দিন পার করছেন খামারিরা। উপজেলায় চাহিদা মোতাবেক পর্যাপ্ত গরু থাকায় লাভের আশা খামারিদের; সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনা বন্ধ করতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় আড়াই হাজার খামার রয়েছে। এ খামারগুলোতে প্রায় ১৫ হাজার গরু লালনপালন করা হচ্ছে।

খামারিরা জানান, উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বছরজুড়ে ভারতীয় গরু প্রবেশ করে। এমনটি হতে থাকলে কোরবানির বাজারে আমাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এটি ঠেকাতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজরদারি বাড়াতে হবে।


বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের খামার মালিক আলী আহাম্মদ বলেন, গরুর খাবারের অনেক দাম। তারপরও প্রাকৃতিক খাবার খাইয়ে ২০টি গরু লালন-পালন করেছি। তবে ভারত থেকে অবৈধভাবে গরু না এলে ভালো লাভের আশা করছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম