সাইবেরিয়া, রাশিয়া – ইউক্রেনের ‘অপারেশন স্পাইডার ওয়েব’ নামে একটি গোপন ড্রোন অভিযানে রাশিয়ার অন্তত চারটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ৪০টিরও বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে কিয়েভ। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, এই অভূতপূর্ব অভিযানটি প্রায় দেড় বছর ধরে পরিকল্পনা করে পরিচালিত হয়েছে এবং এটি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তত্ত্বাবধানে পরিচালিত।
ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রথমে ‘এফপিভি ড্রোন’ এবং কাঠের মোবাইল কেবিন পাচার করে রাশিয়ায় প্রবেশ করানো হয়। পরে ট্রাকের ছাদে লুকানো অবস্থায় ড্রোনগুলো মোবাইল কেবিনে সংরক্ষণ করা হয় এবং হামলার মুহূর্তে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলো রুশ ঘাঁটিগুলোর দিকে পাঠানো হয়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি ট্রাকের ওপর থেকে ড্রোন বের হয়ে আক্রমণ চালাচ্ছে। ইউক্রেনের দাবি, এ অভিযানে রাশিয়ার অন্তত ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
হামলার টার্গেটে ছিল রাশিয়ার টিইউ-৯৫এস কৌশলগত বোমারু, টিইউ-২২এম৩এস সুপারসনিক দূরপাল্লার বোমারু বিমান এবং এ-৫০ রাডার নিয়ন্ত্রণ বিমান।
এই অভিযানের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের মোড় আরও ঘোলাটে করে তুললো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
