ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাবনায় মায়ের হাতে ৫ মাসের শিশুর নির্মম মৃত্যু: মানসিক বিপর্যয় ও বাল্যবিয়ের করুণ পরিণতি

অনুসন্ধান | অনলাইন ডেস্ক

(১০ মাস আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৯:১৪ অপরাহ্ন

banglahour

পাবনা, ২ জুন — পাবনার চাটমোহরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৫ মাসের শিশু কন্যা সোহাগী মণ্ডলকে নদীতে ফেলে হত্যা করেন তার মা শ্রাবন্তী বিশ্বাস। পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত মা নিজেই।

শ্রাবন্তীর বয়স এখন ১৪। মাত্র ১৩ বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয় মধ্যবয়সী দিনমজুর কমল মণ্ডলের সঙ্গে, যিনি তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর নতুন করে সংসার শুরু করেন। কিন্তু সংসারে প্রথম পক্ষের দুই ছেলে, অর্থনৈতিক অনটন ও পারিবারিক টানাপড়েনে শ্রাবন্তী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

মেয়ের জন্মের কিছুদিন পর থেকেই শুরু হয় তার মানসিক অবনতি। অবসাদগ্রস্ত শ্রাবন্তী এক পর্যায়ে নিজের কন্যাসন্তানকে নদীতে ফেলে দেন ঘুমন্ত অবস্থায়। এরপর নিজেই পরিবার-প্রতিবেশীদের সঙ্গে ‘নিখোঁজ’ শিশু খুঁজে বেড়াতে থাকেন।

গত শনিবার সকালে চাটমোহরের বড়াল নদ থেকে শিশু সোহাগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নামে চাটমোহর থানা পুলিশ। পরে মাকে আটক করে জিজ্ঞাসাবাদে সত্য প্রকাশ পায়।

সোমবার (২ জুন) দুপুরে চাটমোহর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার। ব্রিফিংয়ে ওসি মঞ্জুরুল আলম, তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেনসহ অন্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, শ্রাবন্তী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই মর্মান্তিক ঘটনা দেশের বাল্যবিয়ে ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থার সংকটকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯