মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে একের পর এক কেমোথেরাপি, অসহনীয় যন্ত্রণা—সবকিছুকে পেছনে ফেলে জীবনের নতুন পথে পা বাড়ালেন হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন অধ্যায়ের সূচনা করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
প্রায় ১৩ বছর ধরে চলা সম্পর্কের পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে সুখবর দেন হিনা। একেবারে সাদামাটা আয়োজনে, সাদা পোশাক ও হাতে হীরের আংটি—সব মিলিয়ে ছিল এক আবেগঘন মুহূর্ত। ঘরোয়া এই অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলেন উপস্থিত।
২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে হিনা ও রকির প্রথম দেখা। সেখান থেকেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। পরবর্তীতে ‘বিগ বস’ ঘরেও রকির উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয় তাদের সম্পর্ক।
অবশেষে রকিকে ‘স্বামী’ হিসেবে পরিচয় দিলেন হিনা। তবে বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গি একেবারেই বাস্তবধর্মী। তাঁর ভাষায়, “বিয়ে আমার কাছে একটি সামাজিক প্রথা মাত্র। প্রেম, সমঝোতা আর সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
