ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:১৯ অপরাহ্ন

banglahour

ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ অভিযান চালিয়ে ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহীন মিয়া (২৫), মো. কবির মিয়া (২৪) ও মো. সোহেল (২০)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে তা বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-২ জানায়, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম