ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজে এমপি আনারের গাড়ি উদ্ধার, তদন্তে পুলিশ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন

banglahour

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ার নামের একটি আটতলা ভবনের গ্যারেজ থেকে কোটি টাকার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সদ্য নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের।

পুলিশ জানায়, সোমবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয়দের খবরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে। গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকারও উদ্ধার করা হয়েছে। গাড়িটির নাম্বার ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।

এসআই স্বপন বলেন, “গাড়ির কাগজপত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটি এমপি আনারের। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, গাড়িটি কয়েক মাস ধরে ভবনের গ্যারেজে রাখা ছিল। মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হলেও গাড়ি বাইরে বের করা হতো না। এক প্রত্যক্ষদর্শী বলেন, “গাড়িটির ড্রাইভার পালাতে চাইছিলেন, পরে পুলিশ এসে কাগজপত্র উদ্ধার করে।”

জেনুইন লিফ নামের একটি সিগারেট কোম্পানি ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়েছে। ভবনের কেয়ারটেকার ও গার্ড জানান, ওই কোম্পানির কর্মকর্তারাই গাড়িটি রাখার ব্যবস্থা করেন।

গাড়ির চালক শান্ত বলেন, “আমি আগে আজগার আলীর ড্রাইভার ছিলাম। এখন জেনুইন লিফ কোম্পানিতে কাজ করি। আমার স্যারেরা (জিএম বেলাল ও সিইও জাহিদ) স্টার্ট দিতে বলেন, তাই দিয়েছি। মালিক কে, তা জানি না।”

এই ঘটনায় স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং এমপি আনার হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হোক।

এ বিষয়ে সাফিনা টাওয়ারের মালিক কিংবা জেনুইন লিফ টোব্যাকো কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯