ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সবজিখেতের সঙ্গে এ কেমন শত্রুতা

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর নয়াপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৫৫)। ৩০ বছর মালোশিয়ায় প্রবাস জীবন শেষ করে গত বছরের ডিসেম্বরে দেশে চলে আসেন। বাড়িতে অবসর সময় বসে না থেকে নিজের শ্যালকের ৪০ শতাংশ ভরাট জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলাসহ ১০ রকমের সবজির আবাদ করেন। স্ত্রী ও সন্তানসহ নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সবজি গাছগুলোর যত্ন করেন। গাছগুলোতে আসতে শুরু করেছে ফুল এবং সবজি।

রোববার রাতের আঁধারে সেই সবজি বাগান কেটে দিয়েছে দুষ্কৃতকারীরা। উপজেলার মজিদপুর নয়াপাড়া মোতালেব মিয়ার সবজিখেতে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, প্রতিদিনের মতো মোতালেব ও তার স্ত্রী সোমবার সকালে সবজিখেতে যান পরিচর্যা ও সবজি সংগ্রহের জন্য; কিন্তু খেতের কাছেই গিয়ে দেখেন সর্বনাশ হয়ে গেছে তার। প্রতিটি সবজি গাছের গোড়া কাটা। কে বা কারা রাতের আঁধারে শত্রুতা করে গাছগুলো কেটে ফেলেছে, তা তার মাথায় আসছে না। মোতালেব তার সবজি খেতের এমন অবস্থা দেখে হতাশ ও দিশাহারা। খবর পেয়ে স্থানীয় পাড়া-প্রতিবেশী এসে গাছের হাল দেখে আফসোস আর ধিক্কার জানান।

মোতালেব বলেন, আমার বিরাট সর্বনাশ হয়ে গেল। যে স্বপ্ন নিয়ে সবজিখেত করেছিলাম, তা শত্রুরা ভেঙে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে বিচার চেয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানান।

গ্রামবাসী জানান, শত্রুতা থাকলে মানুষের সঙ্গে থাকার কথা; কিন্তু ফসলের সঙ্গে এমন কাজ করা খুবই ন্যক্কারজনক, আমরা এর সঠিক তদন্তসাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম