ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ৩:৪৫ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৭ জুন ২০২৫: রাজধানীর ধানমন্ডির জিগাতলায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, একই মামলায় গত ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা এলাকায় চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। ঘটনার পর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার তদন্ত করছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্ত সংস্থা জানিয়েছে, এই মামলায় আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম