ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অনুপস্থিতির কারণ জানালেন মির্জা ফখরুল

রাজনীতি | অনলাইন ডেস্ক

(৮ মাস আগে) ১৮ জুন ২০২৫, বুধবার, ৩:০৪ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৮ জুন ২০২৫ — বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি মহলের পছন্দ হয়নি। সে কারণেই তারা জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে অংশ নেয়নি।

বুধবার রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সংঘর্ষ নয়, বরং দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে এগিয়ে এসেছেন। এটিই রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। কিন্তু কারও কারও এতে আপত্তি রয়েছে, কারণ নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় আসবে, তখন তাদের গুরুত্ব কমে যাবে। সে কারণেই জাতীয় ঐকমত্যের পথে তারা নেই।”

এ সময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “যারা আওয়ামী লীগের মতো আচরণ করবে, তারা ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। চাঁদাবাজি, অধিকার হরণ এগুলো আমাদের রাস্তায় নেই। আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ চাই, যেখানে দুঃশাসন থাকবে না।”

এর আগে বিএনপি নেতা রুহুল কবির রিজভীও দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সমঝোতার আলোচনায় এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯