ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজশাহীতে পুলিশে হামলা ও গণপিটুনি: মূলহোতা গোলাম প্রামানিক গ্রেফতার

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

রাজশাহী, ১৯ জুন — রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন গোলাম প্রামানিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে আটক করা হয়।

র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গোলাম প্রামানিককে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত গোলাম প্রামানিক গোয়ালবাড়ি গ্রামের আবদুর রহমান প্রামানিকের ছেলে।

র‌্যাবের ভাষ্যমতে, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমিনুল ইসলাম নামে একজন ব্যক্তি ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে হত্যা করেন। স্থানীয়রা আমিনুলকে ধরে পুলিশে সোপর্দ করতে গেলে প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হন এবং বাগমারা থানায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়।

গ্রেফতার গোলাম প্রামানিককে বর্তমানে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯