প্রতিপক্ষকে ঘায়েল করতে আত্নগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হাসান দেওয়ান (২৫) কে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) মধ্যে রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের নিজ বাড়ি থেকে হাসানকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। হাসান ওই গ্রামের নুর মোহাম্মদ দেওয়ান এর ছেলে।
অভিযোগ রয়েছে প্রতিপক্ষকে শায়েস্তা করার কৌশল হিসেবে গুমের নাটক সাজান তিনি। কিন্তু থানা পুলিশের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
গুমের নাটক ফাঁস হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে। হাসানকে উদ্বার করে তার স্ত্রী কনা বেগম ও মামা শশুর সাইফুল মাস্টারের জিম্মায় রেখে আসেন থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে হাসানকে নিখোঁজ দেখিয়ে হাসানের ভাই মিজানুর রহমান দেওয়ান বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় শুক্রবার রাত ৯টায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ নয় আত্নগোপনে থেকে প্রতিপক্ষকে চাপে রেখে টাকা আদায়ের কৌশল হিসেবে গুমের নাটক সাজিয়েছিলো হাসান। থানায় জিডি করে এলাকায় ছড়ানো হয় রাজ্জাক সরদারের ছেলেসহ ৪জনকে অভিযুক্ত করা হয়েছে। তা শুনে অভিযুক্তরা আতংকিত হয়ে পড়েন।
রাতেই ঘটনাস্থলে ছুটে যান মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, হাসানকে কেউ অপহরন করেনি। সে নিজ থেকেই আত্নগোপন করেছিলো। নিজের দোকানের মধ্যে আত্নগোপন করে বাহির দিয়ে তালা লাগিয়ে দেয়।
এ বিষয়ে হাসানের ভাই মিজানুর রহমান দেওয়ান এর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। কারোমতে গুমের রহস্য উদঘাটন হওয়ায বাদী নিজেই আত্নগোপনে রয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করায় অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
