ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইভ্যালির রাসেলকে প্রতারণার মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

banglahour

প্রতারণার মামলায় বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সঙ্গে তাকে চেকের অঙ্কের সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেল ৩টায় এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. হাবিবুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালি থেকে একটি অ্যাপাচি ১৬০ সিসি সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার দেন এবং তার মূল্য পরিশোধ করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করতে ব্যর্থ হয় ইভ্যালি। পরে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ হিসেবে শেখ তানজিরকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে, যার উত্তোলনের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি।

চেকটি জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃক তা ডিজঅনার (অবৈধ) হয়। এরপর বাদী ইভ্যালিকে একটি লিগ্যাল নোটিশ পাঠান, যা প্রতিষ্ঠানটি ২০২২ সালের ৩০ জানুয়ারি গ্রহণ করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধ না করায় শেখ তানজির সাতক্ষীরা আমলি আদালতে মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে চেক ডিজঅনার আইন (Negotiable Instruments Act) অনুযায়ী মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মোহাম্মাদ রাসেল আদালতে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) সংবাদমাধ্যমকে রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম