ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশ | মনিরুল ইসলাম , প্রতিনিধি, কুয়াকাটা ।

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১২:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫২ পূর্বাহ্ন

banglahour

দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”—এই স্লোগানকে ধারণ করে ছারছীনা দরবার শরীফ থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ জুন) এই কর্মসূচির সূচনা হয় এবং এটি চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর গভর্নর ও পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র হিযবুল্লাহর সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আহমাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ মো. আবু মুছা, সহ-প্রচার সম্পাদক মো. জাকারিয়া, অফিস সম্পাদক হাফেজ মো. আহসান উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা নেছারুল হক বলেন, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পরিবেশ রক্ষায় যে মহতী উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতনতার বার্তা বহন করবে।’

জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ জানান, ‘প্রতিটি উপজেলায় সংগঠনের শাখা কমিটির মাধ্যমে বৃক্ষরোপণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমরা পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত রাখবো।’

উল্লেখ্য, ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী খানকায় ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স হাফেজি মাদরাসা, পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসা, পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদরাসা, লতিফ মিউনিসিপাল সেমিনারি স্কুল, হাজী আক্কেল আলী কলেজ ও পটুয়াখালী ছালেহিয়া মাদরাসায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯