ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণ

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ৮:০৯ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে তংচংগ্যা (১৯) নামের এক রাখাইন যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি মিয়ানমারের মিদাক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে সীমান্তের ঘুমধুম ইউনিয়নের চাকমারকাটা এলাকা সংলগ্ন ৩৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, আহত অবস্থায় তংচংগ্যাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সূত্রে জানা যায়, মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রেখেছে। এতে করে সীমান্ত এলাকায় নিয়মিতভাবে হতাহতের ঘটনা ঘটছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯