ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে র‍্যাবের হাতে ধর্ষন মামলার আসামী আটক

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, জেলা প্রতিনিধি, পটুয়াখালী ।

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:২৭ পূর্বাহ্ন

banglahour

্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদরা আলোচিত বাক প্রতিবন্দী নারী  ধর্ষণসহ একাধিক মামলার আসামি জাকির হাওলাদারকে আটক করেছে। সোমবার রাত সাড়ে সাতটাট দিকে সদর উপজেলার মৌকরন থেকে আটক করা হয় বলে জানায় র‍্যাব।

র‌্যাব সুত্র জানায় গোপন তথ্যের ভিত্তিতে ২৩ জুন সোমবার  রাত সাড়ে সাতটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাকির হাওলাদার (৪০)কে আটক করতে সক্ষম হয় তারা। জাকির একই এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব আরো জানায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধী নারী। তার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সেই সুযোগে আসামি মোঃ জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম। এ ঘটনার পর পরই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‍্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। এ সময় প্রধান আসামীর পিসিপিআর যাচাই করে দেখতে পান তার নামে পটুয়াখালী সদর ও দুমকী থানায় একাধিক মামলা রয়েছে।

আটকের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম