ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

স্বাস্থ্য | রিপন সারওয়ার,জেলা প্রতিনিধি,ময়মনসিংহ ।

(৯ মাস আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৫ অপরাহ্ন

banglahour

নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মুক্তাগাছা উপজেলা শাখার ব্যানারে এই দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীদের উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—
১. ⁠নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ
৩. ⁠টেকনিক্যাল পদমর্যাদা প্রদান
৪. ⁠পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা
৫. ⁠চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা
৬. ⁠মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বাস্থ্য সহকারীরা।

বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু ন্যায্য সুযোগ-সুবিধা থেকে তারা বছরের পর বছর বঞ্চিত। তাই আমাদের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯