ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে যৌথ অভিযানে ৩ কোটি ৫০ লাখ টাকার চোরাচালানী কসমেটিকস আটক

অপরাধ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৩৯ অপরাহ্ন

banglahour

সিলেটের তামাবিল-সিলেট মহাসড়কে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। আটককৃত মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

সোমবার (২৪ জুন ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এবং সেনাবাহিনীর ২৭ বীরের হরিপুর আর্মি ক্যাম্পের সমন্বয়ে হরিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী অত্যন্ত কৌশলে একটি ট্রাকে লোড করে, তার উপরে বালু দিয়ে ঢেকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে বিজিবি ও সেনাবাহিনীর সজাগ দৃষ্টিতে ওই চোরাচালানী মালামাল ধরা পড়ে যায়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সেনাবাহিনীর সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয় এবং আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”

আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে এবং চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম