ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৬ বছর পলাতক থাকার পর গ্রেফতার একাধিক মামলার আসামী

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে চাঞ্চল্যকর আরিছ মিয়াকে খুনসহ ডাকাতি মামলার আসামী সাইফুল ইসলাম ওরফে জালাল (৪২)কে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

রবিবার (২৯ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল সাইফুল ইসলাম জালালকে গ্রেফতার করে র্যাব ৪।

র‌্যাব জানায়, গত ১২ এপ্রিল ২০০৭ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামী সাইফুল ইসলাম জালাল সহযোগীসহ ১৫/১৬ জন ডাকাত সদস্য নিয়ে পিস্তল, রাম দা, হাসুয়া ও অন্যান্য দেশীয় অস্ত্র সহ ডাকাতি করার উদ্দেশ্যে মৃত আরিছ মিয়ার বসত বাড়ীর ভিতরে প্রবেশ করে। নিহত আরিছ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ঘরের ভিতরের মালামল লুন্ঠন করতে থাকে, এসময় নিহত ভিকটিম ও তার স্ত্রী ডাকাতি কাজে বাধা প্রদান করলে তাদেরকে এলোপাথারি মারধর করতে থাকে।

গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম  জালাল  দীর্ঘ ১৬ বছর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন এলাকায় আত্মগোপন করে ছিলো। স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে উক্ত পলাতক আসামীকে প্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম