ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ব্যবসায়ী হত্যা

অপরাধ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(১ বছর আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ২:৪৩ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নজরুল বেপারী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া এলাকার ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু এবং রনি মিয়া। পুলিশ জানায়, তাদের নামে ছিনতাই, অস্ত্রধারণসহ একাধিক মামলা রয়েছে।

কী ঘটেছিল

নিহত নজরুল বেপারী ঈমানখান পাড়ার বাসিন্দা এবং দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত রবিবার (২২ জুন) রাতে মুক্তি মহিলা সমিতি সংলগ্ন এলাকায় জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে নজরুলের সঙ্গে ঝড়ু ও রনির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে কুপিয়ে হত্যা করে এবং পাশের একটি পুকুরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

অভিযান ও গ্রেপ্তার

নজরুলের ভাই ঘটনার পরদিন গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ গাজীপুর ও ঢাকা জেলা থেকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও একটি স্টিলের ছুরি জব্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।


সংক্ষিপ্ত তথ্য:

নিহত: নজরুল বেপারী (৪৫), ব্যবসায়ী

স্থান: দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী

গ্রেপ্তার: ঝড়ু ও রনি মিয়া

কারণ: জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ

আলামত: দা ও স্টিলের ছুরি জব্দ

মামলা: গোয়ালন্দ ঘাট থানায় দায়ের

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম