ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশাল নগরীতে অবৈধ বালু ভরাটের উৎসব

সারাদেশ | ফয়সাল রাকিব, বরিশাল ব্যুরো প্রধান।

(১ বছর আগে) ২৮ জুন ২০২৫, শনিবার, ১০:৫৭ অপরাহ্ন

banglahour

বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের বেলতলা সংলগ্ন টেক্সটাইল সড়কে চলছে অবৈধ বালু ভরাটের উৎসব। দীর্ঘদিন ধরে সড়কের উপর ২০ ইঞ্চি পাইপ ফেলে রাখা হয়েছে, যা নগরবাসীর চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুর, ডোবা ও জলাশয় ভরাট করে দখলের মহোৎসব চালাচ্ছেন এক ‘বালুখেকো’ চক্র। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় পারভেজ নামের এক ব্যক্তি। তার মামা মামুন, একজন প্রভাবশালী ব্যবসায়ী, পুরো কার্যক্রমে মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে পারভেজ জানান, আমি ওয়ারিশ সূত্রে মালিক। আমার মামা সব জানেন, তিনিই কাজ করান। তবে পরে মামা মামুনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি অবগত হয়েছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এমন কার্যক্রম পরিবেশের ক্ষতি করছে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ না এলে নগরীর পরিবেশ ও নাগরিক জীবন হুমকির মুখে পড়বে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯